বুধবার, ২২ জুলাই ২০২৬

এমসি কলেজে গণধর্ষণ : ৬ আসামির ডিএনএ সংগ্রহ

প্রকাশিত :

spot_img

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ছয় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

তারা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের পাহারায় আসামিদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বলেন, ‘এজাহারভুক্ত ছয় আসামিকে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। নমুনা সংগ্রহ করার পর তাদের আবার পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।’

এ ছয় আসামির পাশাপাশি আরো দুজন মামলায় পাঁচ দিন করে রিমান্ডে রয়েছেন।

গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ক্যাম্পাসে ঘুরতে গেলে এক দম্পতিকে জোর করে ছাত্রাবাসে ধরে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন সদস্য। এরপর স্বামীকে ব্যাপক মারধরের পর বেঁধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।

সংঘবদ্ধ এ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর স্বামী ২৬ সেপ্টেম্বর বাদী হয়ে শাহপরাণ থানায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন