শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ওটা মুজিব কোট নয়, কটিঃ হারুনুর রশীদ

প্রকাশিত :

spot_img

 

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বললেন, তার পরনের এই পোশাকটি মুজিব কোট নয়।
সংসদে মুজিব কোট পরে যাওয়ার খবর উড়িয়ে দিয়ে বিএনপির সংসদ সদস্য বলেছেন, তিনি যেটা পরেছিলেন, তা ছিল কটি।

বিএনপির এই যুগ্ম মহাসচিব মঙ্গলবার মুজিব কোট পরে সংসদে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

হারুনুর রশীদ  বলেন, “আমি ব্লু (নীল) রঙের কটি পরেছি। পাঞ্জাবির সাথে এই কটি সবাই পরে থাকে। এটা নতুন কিছু নয়।”

“আর মুজিব কোট হয় কালো রঙের। মুজিব কোর্ট তো পরেন, যারা আওয়ামী লীগ করেন। আমি মুজিব কোট পরতে যাব কেন? আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত বিএনপি করি, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি,” বলেন তিনি।

করোনাভাইরাস মহামারীকালে সংসদের চলতি বাজেট অধিবেশনে সাংবাদিক কিংবা অতিথিদের ঢোকার সুযোগ রাখা হয়নি। টিভি দেখেই সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে হচ্ছে।

হারুন বলেন, “সংসদে না এসে আমার পোশাক নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। আমাকে হেয় করার জন্য গণমাধ্যমে এই সংবাদটি প্রচার করা হয়েছে। এটা দুঃখজনক।”

সংসদ সদস্যদের পোশাক নয়, বক্তব্য নিয়ে আলোচনা হওয়াটা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন বিএনপির এই সংসদ সদস্য।

মঙ্গলবার সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপির এই সংসদ সদস্য।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিও তোলেন তিনি।

ডেপুটি স্পিকারের কাছে অতিরিক্ত সময় চেয়ে না পেয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াক আউটও করেন হারুন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...