সোমবার, ২০ এপ্রিল ২০২৬

করোনাকালে প্রবাস থেকে ফিরেছে ১ লাখ ১১ হাজার কর্মী : মন্ত্রী

প্রকাশিত :

spot_img

 

বৈশ্বিক মহামারী করোনাকালে এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১১১জন প্রবাসে কর্মরত বাংলাদেশী কর্মী দেশে ফিরে এসেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বুধবার সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ফেরত কর্মীদের মধ্যে প্রায় সবাই কর্মকালের মেয়াদ শেষে অথবা সেখানে কাজ না থাকায় দেশে এসেছেন। ফলে করোনাকালে এ ফেরত আসার হার এখন পর্যন্ত আশংকাজনক নয়। আর ফেরত আসা কর্মীদের সামাজিক ও আর্থিকভাবে পুর্নবাসনে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ৫শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ৪শ’ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নেরও উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, এর বাইরে প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরত কর্মী ও তার পরিবারকে শতকরা ৪ ভাগ সুদে ৫লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করছে। আর করোনাকলে বিদেশে বাংলাদেশী কর্মীদের বিভিন্ন সহযোগিতায় এ পর্যন্ত ১৩ কোটি টাকা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের জুন থেকে এ আগস্ট পর্যন্ত প্রবাসী কর্মীর ৪.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থ বছরের তুলনায় এটা শতকরা ১.৫ ভাগ বেশী। প্রধানমন্ত্রীর শতকরা ২ ভাগ ইনসেনটিভ ঘোষণার কারণে এটা সম্ভব হয়েছে।

তিনি জানান ২০১৮-১৯ অর্থ বছরে রেমিট্যান্স পাঠানো হয় ১৬.৪ বিলিয়ন ডলার। আর ২০১৯-২০ অর্থ বছরে ১৮.২ বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় শতকরা ১১ ভাগ বেশী।

মন্ত্রী বলেন, করোনাকাল এবং পরবর্তীতে বিদেশে বিদ্যমান শ্রম বাজার ধরে রাখা এবং নতুন বাজার খোজার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক সাথে কাজ করছে।

সূত্র : বাসস

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...