বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

করোনার উপসর্গে এক সপ্তাহে মৃত্যু বেশি চট্টগ্রামেই, ঢাকা দ্বিতীয়

প্রকাশিত :

spot_img

 

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক সপ্তাহে (৭ জুন থেকে ১৩ জুন) এক হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত এক হাজার ৭০ জন মানুষ মৃত্যুবরণ করেন। এতে সবচেয়ে বেশি ৩১০ জন মারা যায় চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। এখানে ২৭০ জন মারা যায়। সবচেয়ে কম ৩৩ জন মারা যায় ময়মনসিংহ বিভাগে, যা গত সপ্তাহের তুলনায় ১৭৯ জন বেশি।

শুক্রবার (১৯ জুন) করোনাভাইরাসের সংক্রমণের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত সাপ্তাহিক হাইলাইটসে এ তথ্য প্রকাশ করা হয়।

পিস অবজারভেটরির ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এক সপ্তাহে ১৬৪টি অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৩ শতাংশই বেতন-ভাতা পরিশোধের দাবিতে, ৩১ শতাংশ ত্রাণ ও খাদ্য সহায়তার দাবিতে, ১৪ শতাংশ লকডাউনের নিয়ম, বাসা ভাড়া ও টিউশন ফি সংশ্লিষ্ট, ৭ শতাংশ ত্রাণ সহায়তা বণ্টনে অনিয়ম এবং ৫ শতাংশ বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে।

এছাড়া করোনাভাইরাস সংক্রান্ত ১২৬ ঘটনায় ৫৪১ জন আহত ও ১৩ জন নিহত হয়েছেন। সামাজিক বিচ্যুতির ঘটনা ঘটেছে ১৯৬টি। বিভিন্ন বিষয়ে ৮৪টি গুজব ছড়ানোর ঘটনায় আটক করা হয়েছে ৮৭ জনকে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...