সোমবার, ২০ এপ্রিল ২০২৬

করোনার প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে ফিরতে বাধ্য হচ্ছে হাজার হাজার প্রবাসী কর্মী

প্রকাশিত :

spot_img

 

কুয়েতের একটি বেসরকারী প্রতিষ্ঠানে আইনজীবী হিসাবে ১৫ বছরেও বেশি সময় ধরে কর্মরত ছিলেন মিশরের নাগরিক হাসান ইব্রাহিম। তিনি সম্প্রতি নিজ দেশ মিশরে ফিরেছেন।

চার সন্তানের বাবা ইব্রাহিম জানান, এই করোনা পরিস্থিতিতে তার বেতনের ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়া হয়। সেটা নেয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। তিনি আরো জানান, আমি আর্থিক হিসেব শেষে আমার পরিবারের কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই করোনভাইরাস পরিস্থিতিতে তার সেক্টরটিও অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছে।

৫৮ বছর বয়সী মিশরীয় ইব্রাহিম বলেন, ভাইরাসটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ায় কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমবাজারে অবনতির কারণে ইব্রাহিমের মতো হাজার হাজার বিদেশী কর্মী স্থায়ীভাবে নিজ দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এই সপ্তাহের গত দু’দিনের মধ্যে প্রায় ১১ হাজার ৯২১ জন প্রবাসী কুয়েত ছেড়ে দেশে ফিরেছেন। যাদের অধিকাংশই মিশরীয় ও ভারতীয়। একইভাবে গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত থেকে সাত হাজার ৩০০ জনেরও বেশি ফিলিপিনো নিজ দেশে ফিরতে বাধ্য হয়েছেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী চাকরিচ্যুত বিদেশী কর্মীরা অধিকাংশই উপসাগরীয় দেশগুলো থেতে নিজ দেশে ফিরে গেছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তর দেশ সৌদি আরবে মোট তিন কোটি ৪৭ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় এক কোটি পাচ লাখ বিদেশী কর্মী রয়েছে। আইসিএল বলছে, জিসিসি দেশগুলোতে সারাবিশ্বের দশ শতাংশের বেশি প্রবাসী থাকে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কর্মসংস্থানের দিক থেকে বিশ্বে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে। প্রবাসী এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি ও নিজ দেশের রেমিট্যান্স হার সমৃদ্ধ করে আসছে। তবে, গত কয়েক মাসে করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রায় কয়েক হাজার অভিবাসী কর্মীরা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছেন। ফিরে আসা বেশিরভাগ প্রবাসী কর্মী হলো ভারতীয়, পাকিস্তানি, মিশরীয় ও ফিলিপিনো।

অক্সফোর্ড ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ স্কট লিভারমোর বলেছেন, কিছু খাতে প্রবাসী শ্রমিকদের চাকরিচ্যুতির প্রভাব নিজ নিজ দেশের চাকরির বাজারে পড়বে। যা দেশগুলোতে বেকারত্বের হারে বোঝা সৃষ্টি করতে পারে। কর্মসংস্থান সংকট, সামাজিক নিরাপত্তার অভাব ও ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে প্রবাসী কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এই সংখ্যা সৌদি আরব ও ওমানে জনসংখ্যা চার শতাংশ এবং কাতারে প্রায় ১০ শতাংশ হ্রাস পেতে পারে।

সৌদি আরবের যাদওয়া ইনভেস্টমেন্ট সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সৌদিতে প্রায় ১২ লাখ বিদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হবে। সূত্র : গালফ নিউজ

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...