শনিবার, ১৮ জুলাই ২০২৬

করোনায় ইব্রাহিম মেডিকেলের অধ্যাপক ডা. মহিউদ্দিনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন।

বুধবার (৩ জুন) ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক মো. মহিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন চমেকের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন ডা. মো. মহিউদ্দিন।

তিনি স্বাস্থ্য ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন। নির্ধারিত সময়ের ৩ বছর আগে ২০১২ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এর পর সহযোগী অধ্যাপক হিসেবে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন। গত বছরের শেষ দিকে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা গ্রাম। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে কানাডায় এবং যুক্তরাজ্যে আছেন। তারা কেউই এ মুহূর্তে দেশে নেই।

মৃদুভাষী এ চিকিৎসকের স্মৃতিচারণ করতে গিয়ে ইব্রাহিত মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের লেকচারার ডা. ফারজানা আক্তার বলেন, ‘স্যার আস্তে আস্তে কথা বলতেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন সৎ মানুষ। আমি ২০১১ থেকে এ মেডিকেল কলেজে আছি। তখন থেকে স্যারকে দেখে আসছি। তিনি আমাকে পিতার মতো স্নেহ করতেন। তাঁর সঙ্গে আড়াই মাস আগে কথা হয়েছিল। শব-ই-কদরের রাতে যখন তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সে দিন তার সঙ্গে ফোনে সর্বশেষ কথা হয়। ওই কথাগুলো বারবার কানে ভাসছে।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...