খালেদা জিয়ার হার্টে ধরা পড়েছে ব্লক, পরানো হলো রিং

প্রকাশিত: 2:34 PM, June 11, 2022

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১০ জুন) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।