সোমবার, ৩১ আগস্ট ২০২৬

গণতন্ত্র এখন কবরে চলে গেছে : ড. মোশাররফ

প্রকাশিত :

spot_img

নিউজ ডেস্ক..
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে গণতন্ত্র যেন এখন কবরে চলে গেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছে। পরিতাপের বিষয় স্বাধীনতার ৪৮ বছরে পরেও আজ সুশাসন, গণতন্ত্র নিয়ে আমাদের দুশ্চিন্তায় থাকতে হয়। ফেনীর নুসরাত জাহার রাফির হত্যার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত বলেও তিনি অভিযোগ করেন।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও আইনের শাসন : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্রের চেতনা আজ সর্বক্ষেত্রে অনুপস্থিত। মুখে চেতনার কথা বললেও এই আওয়ামী লীগই মুক্তিযোদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। তিনি বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগের একক নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র হোঁচট খেয়েছিল আর ২০১৮ সালে আগের রাতের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিএনপি’র এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, দেশে এখন এক ব্যক্তির ইচ্ছা আর অনিচ্ছার উপরেই আইনের গতিপ্রবাহ নির্ধারিত হচ্ছে, বিচারও হচ্ছে। তিনি বলেন, ১/১১ এর অবৈধ সরকারের আমলে দায়ের করা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ৯শ’ মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ বেগম খালেদা জিয়ার কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি। বরং আরো মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে।

ফেনীর নুসরাত জাহার রাফির হত্যার সাথে আওয়ামী লীগের লোকজনই জড়িত বলে অভিযোগ করে তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের। ওই মাদরাসার অধ্যক্ষ নিজেও ওলামা লীগের নেতা। তাই সরকার এই মামলাটিকে এখন ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্থাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...