বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে কখনো যায়নি : আলাল

প্রকাশিত :

spot_img

 

বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ‌বলেছেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ- এ দুটি একসাথে কখনো যায়নি, আর কখনো যাবেও না। এ সময় তিনি আরো বলেন, মৃত্যু যখন নির্ধারিত একদিন আসবেই। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের অধিকার আদায় করে নিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ : বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ দেশের সবকিছু আওয়ামী লীগ করে। তাহলে গণতন্ত্রটা কিভাবে পাবেন? গণতন্ত্রটা আদায় করে নিতে হবে। এদের কাছে কোনো কিছু চেয়ে লাভ নেই। আমাদের অধিকার আদায় করে নিতে হবে। তারা কত মারবে, বুলেট-টিয়ার গ্যাস-লাঠি দিয়ে কত মারবে? মৃত্যু যখন নির্ধারিত একদিন আসবেই। তাহলে ভয় পাওয়ার কিছু নেই।’

আলাল বলেন, ‘আওয়ামী লীগ সরকার, এটা কোনো সরকার না। বৈধ-অবৈধ কোনো সরকারের মধ্যে এটা পড়ে না। এটা হচ্ছে একটি রাজত্ব। এই রাজত্ব থেকে বের হতে হলে প্রজাদেরকেই বিদ্রোহ করতে হবে। বিএনপি কী করল-না করল সেদিকে তাকিয়ে থাকলে হবে না। ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট কী করল-না করল সেদিকে তাকিয়ে থাকলে হবে না। যেখানে যেভাবে সম্ভব সেখানে সেভাবে বিদ্রোহ করতে হবে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব ব‌লেন, ‘ইংরেজদের বিরুদ্ধে ফকির মজনু, তিতুমীর এবং হিন্দুরা বিদ্রোহ করেছে না? সেভাবে যার যার অবস্থান থেকে বিদ্রোহ করতে হবে। তাহলেই মুক্তি মিলবে।’

তিনি ব‌লেন, ‘আওয়ামী লীগের নেতারা সবসময় বলেন, তারা সমুদ্র জয় করেছেন, এটা করেছেন, ওটা করেছেন, প্রকৃতপক্ষে সেই সমুদ্রসীমা এখনো আমরা পাইনি। এই সমুদ্রসীমার উপরে যে আকাশ পথ, ওই আকাশ পথও আমরা পাইনি। সুন্দরবনের দক্ষিণের যে আকাশপথ সেটা নিয়ন্ত্রণ করছে ভারত, সেখান থেকে তারা ট্যাক্স নিয়ে যাচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের এ পাড়ে যেটা, সেটা এখনো নিয়ন্ত্রণ করে মিয়ানমার। সেটার টাকা তারা নিয়ে যায়, আমরা পাই না। তবে আওয়ামী লীগ একটা কাজ করেছে, সেটা হলো গণতন্ত্রকে ১০ হাত মাটির নিচে পুঁতে ফেলেছে।’

আয়োজক সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম লরনের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...