সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ঘুম থেকে ডাকায় পিতাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

প্রকাশিত :

spot_img

 

খেতে কাজ করতে যাওয়ার জন্য ছেলেকে ভোরে ঘুম থেকে ডেকে দেয় পিতা। এই অপরাধে পিতা রুহুল কাদের (৫৫) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। কক্সবাজারের চকরিয়া উপজেলা পূর্ব ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ছেলে শহিদুল ইসলাম (২২) পলাতক রয়েছে। নিহত রুহুল কাদের ওই এলাকার জামালা উদ্দিনের ছেলে। তবে, পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টাও করা হয়েছিলো বলে জানান পুলিশ।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, ভোরে পিতা রুহুল কাদের ছেলে শহীদুল ইসলামকে খেতের কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে দেন। পরে পিতা গোয়াল ঘরে গরুকে খাবার দিতে যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে ছেলে শহীদুল ইসলাম তার পিতাকে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে তিনি মারা যান।

ওসি আরও বলেন, ঘটনাটি ধামাচাপা দিয়ে মরদেহ দাফন করার চেষ্টা করে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে। ঘাতক ছেলে শহীদুল ইসলামকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...