বুধবার, ৬ মে ২০২৬

চট্টগ্রামের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন মিরসরাইয়ের গোলাম রহমান চৌধুরী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
জাতীয় শিক্ষা পদক ২০১৯ পর্যায়ে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তার নাম ঘোষণা করেন।

গোলাম রহমান চৌধুরী ২০১৪ সালের ১৪ জুলাই মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানন্নোয়ন ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন।

তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের গোলাম মোস্তফা চৌধুরীর পুত্র। ২০০৬ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের মধ্যদিয়ে সরকারি চাকুরী শুরু করেন। তিনি মিরসরাই অফিসার্স কাব ও মিরসরাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...