সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের ৬ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত :

spot_img

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড, সন্দ্বীপ, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলায় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের উপজেলা সভাপতি খলিলুর রহমান চৌধুরী মনোনয়ন পেয়েছেন বলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহজাহান সিকদার জানান।

এ ছাড়া সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন মনোনয়ন পেয়েছেন। হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।

সন্দ্বীপ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহজাহান মিয়া। মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী উক্ত উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়ন ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...