শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের চেয়ার ছোড়াছুড়ি, মারামারি

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষ একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারে। আজ সকাল ১০টার দিকে নগরীর লালদীঘির মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করে নেতাকর্মীরা। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরুর আগেই উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাধারণ সম্পাদক প্রার্থী  গিয়াস উদ্দীনের অনুসারী নেতাকর্মীরা মাঠে অবস্থান নেন। সকাল ১০টার দিকে মিছিল নিয়ে মাঠে প্রবেশ করে সাধারণ সম্পাদক পদপ্রাথী আতাউর রহমানের অনুসারীরা। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রথমে চেয়ার ছোঁড়াছুড়ি ও পরে মারামারিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতাকর্মীরা। এ সময় মঞ্চ থেকে জ্যেষ্ঠ নেতারা বারবার নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন।

১৫ থেকে ২০ মিনিট সংঘর্ষ চলার পর পুলিশ মাঠে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ সময় সম্মেলনস্থলে উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ও আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। পরিচালনা করছেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...