শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি বস্তিতে আগুন লেগে আটজন নিহত হয়েছেন। পুড়ে গেছে প্রায় ২০০ ঘর।

শনিবার দিবাগত রাত তিনটায় নগরীর চাক্তাই এলাকার ভেড়া মার্কেট বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ারের সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে ৮ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- একই পরিবারের রহিমা আক্তার (৩৬), তার মেয়ে নাজমা আক্তার (২৭), জাকির হোসেন বাবু (৮), নাসরিন (১৬) এবং আরেক পরিবারের হাসিনা আক্তার (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (১৯) ও অজ্ঞাতপরিচয় একজন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, চাক্তাই এলাকার ভেড়া মার্কেট সংলগ্ন বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা তিন পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছেন। নিহতদের প্রাথমিকভাবে দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তারও ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চারজনের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি ভোর সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এবং ঘটনাস্থল থেকে আটটি লাশ উদ্ধার করে। নিহত আটজনের মধ্যে সাতজন দুই পরিবারের সদস্য।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...