সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে করোনার চিকিৎসা মিলবে মেরিন সিটি মেডিকেল ও সাউদার্নে

প্রকাশিত :

spot_img

 

করোনা পরিস্থিতির অবনতি ঘটায় চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভীড় সামলাতে আবারও মাঠে নেমেছে সার্ভিল্যান্স টিম। এই দফায় বেসরকারি হাসপাতালগুলোতে করোনা চিকিৎসাশয্যা বাড়ানোসহ যেসব হাসপাতালে করোনা রোগী কম ভর্তি হচ্ছে, সেসব হাসপাতালে রোগী ভর্তি বাড়াতে করণীয় ঠিক করতে নির্দেশনা দেবে এই টিম।

প্রথম দিনে চট্টগ্রাম নগরীর বায়েজিদের মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে সার্ভিল্যান্স টিম।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে হাসপাতাল দুটি পরিদর্শনে যান সার্ভিল্যান্স টিমের আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিুনুর রহমান এবং জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এই দুটি হাসপাতালের মধ্যে মেরিন সিটি গত বছর থেকে ৪০ শয্যার করোনা ওয়ার্ড পরিচালনা করছে। সে সময়ে হাসপাতালটিতে করোনা চিকিৎসা শুরু করতে শিল্পগ্রুপ এস আলমের সহযোগিতায় বেশ ঘটা করে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে যেখানে চট্টগ্রামের প্রায় সব হাসপাতালই রোগীতে ভর্তি, সেখানে এই হাসপাতালে রোগীর সংখ্যা খুবই কম। মূলত এর কারণ জানতে ও রোগী ভর্তি বাড়ানোর নির্দেশনা দিতেই হাসপাতালটি পরিদর্শন করে সার্ভিল্যান্স টিম।

সার্ভিল্যান্স টিমের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘মেরিন সিটি গত বছর থেকে করোনা চিকিৎসায় আলাদা ওয়ার্ড পরিচালনা করছে। কিন্তু সেখানে রোগী ভর্তির সংখ্যা কম। কেন কম— এই বিষয়ে জানতে ও এই হাসপাতালে চিকিৎসার পরিসর আরও বাড়ানোর বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।’

এই বিষয়ে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক এম এ কাদের বলেন, ‘আমরা তো গত বছর থেকে ওয়ার্ড চালাচ্ছি। মাঝখানে করোনা পরিস্থিতি ভাল হওয়ায় রোগী কমে আসে। আজকে আমাদের হাসপাতালে ১৪ জন রোগী আছে। আমাদের এখন আটটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা আছে, ছয়টি আইসিইউ আছে। আমাদের আরও সিট বাড়াতে বলা হয়েছে।’

করোনা ওয়ার্ডের শয্যা বাড়ানোর বিষয়ে সার্ভিল্যান্স টিমের নির্দেশনার বিষয়ে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আটটটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার দুটিই নষ্ট। অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নিয়ে আমরা ভয়ে আছি। এছাড়া লোকবলও লাগবে, ভেন্টিলেটর লাগবে। এসব বিষয়ে আমরা একটা চাহিদাপত্র দেবো। এগুলো পাওয়া গেলে শয্যা বাড়াতে পারবো আমরা।’

এদিকে একই টিম পাশের সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালেও যায়। এই হাসপাতালে এখন পর্যন্ত করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে না। সেখানে করোনা চিকিৎসা শুরু করার বিষয়ে আলোচনা করেন তারা। সিভিল সার্জন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে এই হাসপাতালে করোনা চিকিৎসা শুরু করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বছর করোনার শুরুর দিকে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল গুলোতে চরম নৈরাজ্য শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০২০ সালের ৩১ মে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে কভিড-১৯ ও নন কভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ও তদারকি করার জন্য সাত সদস্যের একটি সার্ভিলেন্স কমিটি গঠন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস। কমিটিতে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (উন্নয়ন) আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করা হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...