বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ : নিহত ৭

প্রকাশিত :

spot_img

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় একটি বাড়িতে রোববার সকালে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। গ্যাসের পাইপলাইন থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অন্তত সাতজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচতলা বাড়িটির নিচতলার কাছে একটি গ্যাসের পাইপলাইন প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এসময় ওই বাড়ির দুটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হন আরও কয়েকজন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করতে ছুটে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...