শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে নিরাপত্তা ঝুঁকিতে ৫ শতাধিক গোডাউন

প্রকাশিত :

spot_img

নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক এলাকায় থাকা প্রায় পাঁচ শতাধিক কেমিক্যালের দোকান ও গোডাউন। মাঝিরঘাট, সদরঘাট, মাদারবাড়িসহ আশপাশের এলাকায় রয়েছে এসব কেমিক্যালের গোডাউন। সেখানে খোলা আকাশের নিচেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রাসায়নিক দ্রব্য বোঝাই ড্রাম।

এসব কেমিক্যালের মধ্যে রয়েছে- পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম নাইট্রেট ও সোডিয়াম নাইট্রেটের মতো দাহ্য পদার্থ।

অন্যদিকে দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও পাথরঘাটা এলাকায় আবাসিক ভবনের নিচেও রয়েছে কেমিক্যালের দোকান ও গোডাউন। তবে বিপদজনক এসব কেমিক্যালের গোডাউন ও দোকানের সঠিক কোনো পরিসংখ্যান নেই ফায়ার সার্ভিসের কাছে।

বিস্ফোরক পরিদফতরের তথ্য অনুযায়ী, নগরীতে কেমিক্যাল গোডাউন ও দোকানের লাইসেন্সের সংখ্যা দেড় শতাধিক। কিন্তু বিপদজনক কেমিক্যাল গোডাউন ও দোকানের সংখ্যা পাঁচ শতাধিকের উপর। দীর্ঘদিন ধরে এইসব এলাকায় কেমিক্যাল দোকান ও গোডাউন থাকলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না।

ফলে চকবাজার ট্রাজেডির পর থেকেই আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন এসব এলাকায় বসবাসকারীরা। তাদের শঙ্কা, কেমিক্যাল দোকান ও গুদামগুলো সরানো না হলে নিমতলী ও চকবাজারের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হতে পারে চট্টগ্রামেও।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...