বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে শিশুকে গলা কেটে হত্যাকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় তিন বছরের শিশু মেহেরাবকে গলা কেটে হত্যার কয়েক ঘণ্টার মাথায় হত্যাকারী জসিম উদ্দিন রাজু (৩২) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরের দিকে ডবলমুরিং থানার পাহাড়তলী ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি কার্তুজ, ৪ রাউন্ড গুলির খোসা, একটি ধারালো (ফোল্ডিং) ছুরি ও ৮৭৫ পিছ ইয়াবা উদ্ধারের কথাও জানায় পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে হাজীপাড়ার জলিল ম্যানসন বাড়িতে আসামি জসিম উদ্দিন রাজুর সাথে তার ছোট ভাইয়ের বউ নিলু আকতারের ঝগড়া হয়। এসময় রাজু আপন ভাতিজা নিলুর ছেলে মেহেরাবকে(৩) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠায়। নিহত শিশু মেহেরাব ওই এলাকার জলিল ম্যানসনের মো: রাশেদের ছেলে।

পরে রাতেই নিহত শিশুর মা বাদী হয়ে ডবলমুরিং থানায় জেঠা জসিম উদ্দিন রাজুকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ আসামি ধরতে অভিযানে বের হয়।

ওসি সুদীপের ভাষ্য, অভিযানের এক পর্যায়ে পুলিশ পাহাড়তলী ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে গেলে সেখানে সহযোগীদের নিয়ে অবস্থান করা রাজু তার বাহিনী নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং গুলি বর্ষণ শুরু করে। পুলিশ পাল্টাগুলি চালালে দুপক্ষের বন্দুকযুদ্ধে আসামি রাজু নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

নিহত আসামি জসিম উদ্দিন রাজুর বিরুদ্ধে হালিশহর, ডবলমুরিং ও বন্দর থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস ও জননিরাপত্তা আইনে ১৩টি মামলা রয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...