সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে সেহরি নাইটে লাগবে পুলিশের অনুমতি

প্রকাশিত :

spot_img

রমজান মাসে চট্টগ্রাম নগরীর কোথাও সেহরি অনুষ্ঠানের আয়োজন করতে হলে পূর্ব অনুমতি নেওয়ার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

রমজান মাসে চট্টগ্রাম নগরীর কোথাও সেহরি অনুষ্ঠানের আয়োজন করতে হলে পূর্ব অনুমতি নেয়ার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে রোববার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে – রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি “সেহরি নাইট” আয়োজন করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের “সিটি স্পেশাল” ব্রাঞ্চ থেকে পূর্বানুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

এ বিষয়ে মহানগর পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, ”রমজান মানে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান সেহরি নাইটের আয়োজন করেন, যেখানে অনেক

“যেহেতু সেখানে নিরাপত্তা বিষয় আছে, তারা ছিনতাইকারীর কবলে পড়তে পারেন বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তাই এ ধরণের অনুষ্ঠান আয়োজনের আগে পুলিশের অনুমতি নেয়ার কথা বলা হয়েছে।”

তিনি বলছেন, ”মহানগরীতে যেকোনো সমাবেশ করার আগে তো পুলিশকে জানানো উচিত।”

চট্টগ্রাম নগরীর স্পেশাল ব্রাঞ্চ থেকে এই অনুমতি নিতে হবে।

তবে পরিবার নিয়ে বাইরে বা হোটেল সেহরি খেতে যাওয়ায় কোনো বিধি-নিষেধ নেই বলে তিনি জানান।

সম্প্রতি কয়েক বছর ধরে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোয় রমজান মাসে বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টারে সেহরি খাওয়ার অনুষ্ঠান আয়োজনের চল শুরু হয়েছে।
গত বছর রমজানের সময় নগরীর জিআইসি কনভেনশন হলে সেহরি অনুষ্ঠানে গান ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হলে সেটি বন্ধ করে দিয়েছিল পুলিশ।

সম্প্রতি কয়েক বছর ধরে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোয় রমজান মাসে বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টারে সেহরি খাওয়ার অনুষ্ঠান আয়োজনের চল শুরু হয়েছে।

এছাড়া অনেক রেস্তোরাঁয় সেহরি খাওয়ার ব্যবস্থা থাকে, যেখানে পরিবার বা বন্ধুদের স্বজনদের নিয়ে অনেকে খেতে যান।
সূত্র : বিবিসি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...