বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সালাম-আতাউর

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে এমএ সালাম এবং সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান আতা নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলরদের অধিবেশন শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভাপতি পদে এমএ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

এর আগে সকালে নগরের লালদিঘি মাঠে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেখানে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়।

কাউন্সিলে ভোটাভুটির আগে প্রার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

তবে সেই চেষ্টা ভেস্তে যাওয়ার পর শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন করা হয়। ৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...