বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চমেকে ছাত্রলীগের নওফেল ও নাছির গ্রুপের সংঘর্ষ: পুলিশসহ ১৬ জন আহত

প্রকাশিত :

spot_img
.

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে তুলুম সংঘর্ষ হয়েছে চমেকে ক্যাম্পাসে। এতে ৪ পুলিশ সহ অন্তত ১৬ জন আহত হয়েছে।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সমর্থিত চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন-হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া, পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার এসআই আবু তালেব ও ডিবির এসআই আলমগীরসহ ২ জন।

.

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন হলেন – কনক দেবনাথ, ইমন সিকদার, ফাহাদুল ইসলাম, সাজেদুল ইসলাম হৃদয়, অভিজিৎ দাশ, হোজাইফা বিন কবির ও খোরশেদ বিন মেহেদী, সানি হাসনাত প্রান্তিক, ডা. ফয়সাল আহমেদ, ডা. মাসুম বিল্লাহ মাহিন, মাহতাব বিন হাসিম ও ডা. নুর মোহাম্মদ তানজিম।

চমেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জানান, আজ সকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয় হাসপাতালে এসেছিলেন। তিনি যাওয়ার পর চমেক ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন এবং বহিরাগতরা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ইন্টার্ন চিকিৎসকসহ কয়েকজন আহত হয়েছেন। বহিরাগতদের সঙ্গেই মূলত সমস্যা সৃষ্টি হয় চমেক ছাত্রলীগের। পরে বহিরাগত ও চমেক ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

.

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া জানান, আমি গতকাল রাতেই একটু ইঙ্গিত পেয়েছিলাম আজ সকালে মারামারি হকে পারে। তাই সকাল থেকে দুই গেইটে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করেছিলাম।

পাচঁলাইশ থানার ওসি স্যার নিজেও ছিলেন। সকালে চমেক হাসপাতাল পরিদর্শনে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল মহোদয়। তিনি চলে যাবার পরপরই শুরু হয় সংঘর্ষ। পুলিশ প্রতিরোধ না করলে আজ ক্যাম্পাসে কয়েকটা লাশ পড়তো।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, পরিদর্শনকালে মন্ত্রী নওফেলের সঙ্গে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীও ছিলেন। এছাড়া নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ এমইএস কলেজ, মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ কর্মীরাও সেখানে যায়। পরিদর্শন শেষে মন্ত্রী নওফেল মেডিকেল থেকে বের হওয়ার সময় চমেক ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পক্ষ নওফেলের নামে, আরেক পক্ষ মেয়র আ জ ম নাছিরের নামে। পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় গ্রুপ।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...