বুধবার, ২২ এপ্রিল ২০২৬

‘চলতি বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না’

প্রকাশিত :

spot_img

এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।

রবিবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে আজ নতুন করে এ তথ্য জানালো মন্ত্রণালয়।

সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে।’

সচিব আরও বলেন, ‘সারাদেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাবে এবং সাধারণ কোটায় পারে ৪৯ হাজার ৫০০ জনসহ মোট ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পাবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...