বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ছাত্রদল নেতাকে না পেয়ে বাবা-মায়ের ওপর হামলা

প্রকাশিত :

spot_img

 

হামলা-মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর গতকাল ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেটি সরকারের নৃশংসতার বহিঃপ্রকাশ। এই ঘটনা সকল নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে। দেশজুড়ে তারা নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। জুলুম-নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না।

সোমবার সকালে রাজধানীর উত্তরায় নস্ট্রাম হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেক্টরে আওয়ামী লীগের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদের বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

রিজভী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে যেখানেই হামলা হবে সেখানেই জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। ছাত্রদল নেতাকে না পেয়ে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এর জবাব জনগণ অচিরেই দিবে।

এ সময় উপস্থিত ছিলেন রুপগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল চেয়ারম্যানসহ-ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...