রবিবার, ১০ মে ২০২৬

ছাত্রদল নেতা নয়নের ময়নাতদন্ত সম্পন্ন, পল্টনে হবে প্রথম জানাজা

প্রকাশিত :

spot_img

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা মো. নয়ন মিয়ার (২২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার (২০ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহত নয়নের মামা বেদন মিয়া বিষয়টি নিশ্চিতে করেছেন। তিনি বলেন, নয়নের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

ছাত্রদলের অভিযোগ, শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নয়ন মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান তিনি। এছাড়া এ ঘটনায় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী আহত হন।

নিহত নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

তবে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম অভিযোগ করে বলেন, ‘বিকেলে (শনিবার) বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আক্রমণ করেন। তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমিসহ পাঁচ সদস্য আহত হই।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...