বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ছাত্রদল-পুলিশ সংঘর্ষ : প্রেসক্লাব এলাকায় রণক্ষেত্রের পর থমথমে অবস্থা

প্রকাশিত :

spot_img

 

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। অপরদিকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয় বিএনপি কোনো অনুমিত না নিয়ে সমাবেশ করতে চাইলে তাদেরকে সমাবেশ করতে দেয়া হয়নি। অপরদিকে বিএনপি বলছে প্রেসক্লাবের সামনে এ ধরণের সমাবেশ করতে কোনো অনুমতি লাগে না।

ছাত্রদলের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত হওয়ার কথা ছিল।

এ রিপোর্ট লেখার সময় দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীদের কেউ নেই। পুরো এলাকা এখন পুলিশের দখলে। তারা পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত দখলে রেখেছে।

এ ঘটনায় পুলিশ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এখন প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...