শনিবার, ২৫ জুলাই ২০২৬

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক আইডি ‘হ্যাকড’

প্রকাশিত :

spot_img

 

নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

বৃহস্পতিবার ছাত্রদলের শীর্ষ দুই নেতা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন।

ছাত্রদল সভাপতি খোকন তার জিডির আবেদনে লেখেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা বিবাদীরা তার ফেসবুক আইডি হ্যাক করছে।’

অপরদিকে প্রায় একই রকম জিডির আবেদনে সাধারণ সম্পাদক শ্যামল লেখেন, ‘গত ১৫ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা বিবাদীরা তার ফেসবুক আইডি হ্যাক করছে।’ ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ‘ভবিষ্যতের জন্য’ জিডি করছেন বলে তাদের আবেদনে উল্লেখ করেছেন।

যোগাযোগ করা হলে ছাত্রদল সভাপতি খোকন বলেন, ‘আমাদের কমিটি হওয়ার দিন থেকেই একটি স্বার্থান্বেষী মহল আমার ও শ্যামলের (সাধারণ সম্পাদক) ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। সেই সাথে আমাদের নামে আরও ২০/২৫টি ফেক আইডি খুলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এমন প্রেক্ষিতে আমরা জিডি করেছি।’

তিনি বলেন, ‘হ্যাক হওয়ার পর বর্তমানে আমাদের কোনো ফেসবুক আইডি নেই। আমাদের নামে খোলা আইডি ভেবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পান বগুড়ার খোকন ও নরসিংদীর শ্যামল। সূত্র: ইউএনবি

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...