রবিবার, ১০ মে ২০২৬

জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না : সরকারকে মির্জা আব্বাস

প্রকাশিত :

spot_img

 

ঝামেলা, মিথ্যা মামলা-হামলা ও গ্রেফতার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না।

 

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ করতে বাধা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে মিথ্যা মামলা ও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শুরু হয়েছে। আমাদের হুমকি দেয়া হচ্ছে। আপনারা বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না।

‘আপনারা ঝামেলা বন্ধ করুন, মিথ্যা মামলা বন্ধ করুন, হামলা বন্ধ করুন, সন্ত্রাস বন্ধ করুন, গ্রেফতার বন্ধ করুন। জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না। আপনারা একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন। একবার করেছেন রক্ষীবাহিনী দিয়ে, এখন করছেন সরকারি বাহিনী দিয়ে। মনে রাখবেন, নয়াপল্টনে সমাবেশ হবে, একজন লোক থাকলেও সমাবেশ হবে। আমরা বক্তব্য রাখব।’

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা কি বসে পড়ব? আমি পরিষ্কার বলতে চাই, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা হবে না।’

প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন এই কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নেতাদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন মির্জা আব্বাস।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...