বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জনগণ যদি ফুঁসে ওঠে, দায় ক্ষমতাসীনদের : মান্না

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

জোর করে জিতার চেষ্ট করলে জনগণ যদি ফুঁসে ওঠে, পরিণতির জন্য ক্ষমতাসীনরা দায়ী থাকবে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সাথে রোববার তার কার্যালয়ে নিজ নির্বাচনি এলাকা বগুড়া-২ আসনে নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতনের বিষয়ে অবহিত করতে এসে এসব মন্তব্য করেন মান্না।

মান্না বলেন, এখন পর্যন্ত বহু প্রার্থী গ্রেপ্তার হচ্ছে এবং নির্বাচনে প্রার্থীতা নিয়েও যে নাটক করা হচ্ছে। এতে মনে হয় যে, সমগ্র বিশ্ব যখন উদ্বিগ্ন আছে। আজকে আমি পত্রিকায় দেখলাম জাতি সংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এটা একটা নারকীয় পরিবেশ, এটা কোনো নির্বাচনি পরিবেশ নয়, এই ভাবে নির্বাচন যদি হয়! তাহলে এক পাক্ষিকভাবে জোড় করে জিতে নেওয়ার চেষ্টা করবে। তখন জনগন যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য এরাই দায়ী থাকবে, যারা এখন ক্ষমতায় আছে।

তিনি বলেন, সারাদেশ থেকে যেখানেই খবর পাচ্ছি- একেবারে উত্তর বঙ্গের ঠাগারগাঁও থেকে চট্টগ্রামের যেখানেই খবর পাচ্ছি। সব জায়গাতেই মানুষের মধ্যে একটা স্বত:স্ফূর্ততা, এক ধরণের ঢল এবং আমি বলবো মানুষের মধ্যে একটা দৃঢ়তা তারা এবার ভোট দিতে চায় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে, তার জন্য সব রকম সন্ত্রাস করে তারা ভোটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা করছি।

তিনি আরো বলেন, এটা শেষ করেই আমি আমার নির্বাচনি এলাকায় যাবো। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি একটা কথা বলি- আমরা আগে বলতাম নির্বাচনি যুদ্ধ। আর এখন এটা নির্বাচনের নামে যুদ্ধই হচ্ছে। সরকার পক্ষ তাই করছে। রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে, বাড়িতে বাড়িতে গিয়ে গভীর রাত্রে। সারাদেশে একই অবস্থা চলছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলি কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে। আর বলে- যেমন আজকেও উনি বলেছেন, আচ্ছা এই কাগজটা আমি ডিসি সাহেবকে পাঠিয়ে দিচ্ছি।আমি বললাম তারপর তদন্ত করতে যদি চারদিন লাগে? তাহলে তো ভোটই শেষ হয়ে যাবে। উনি বলছেন যে, না তারাতারি করবো। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো ধরণের অ্যাকশন আমি দেখতে পাইনি। আমরা সবাই মিলে অন্তত দুই-তিনবার নির্বাচন কমিশনের সাথে একসঙ্গে তাদের সাথে কথা বলেছি। এগুলোর কোনো ফলাফল আমরা পাই নাই।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...