বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জননেতা ফজলুল হক বিএসসি’র ২৩ তম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত :

spot_img

 

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহশিক্ষক, রাজনীতির শুদ্ধপুরুষ খ্যাত জননেতা ফজলুল হক বিএসসির ২৩ তম মৃত্যুবার্ষিকী কাল। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।

বর্ষিয়ান এ রাজনীতিবিদ ১৯২৮ সালের ১ নভেম্বর চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের সৈয়দ বাড়ির সৈয়দ আহম্মদ ও হোসনে আরার ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৬ জানুয়ারি তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁকে দাফন করা হয় জাতীয় বুদ্ধিজিবী কবরস্থানে। দেশের খ্যাতনামা এ রাজনীতিবিদ একাধারে ছিলেন ভাষা সৈনিক ও বাঙালীর মহান মুক্তিসংগ্রামের একজন সংগঠক। ১৯৭০ সালে পাকিস্তান গণ-পরিষদ নির্বাচনে তিনি মিরসরাই-ফটিকছড়ি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত বাংলাদেশ ত্রাণ কমিটির তিনি চেয়ারম্যান মনোনীত হন।

মরহুম ফজলুল হক বিএসসির ভাতিজা এডভোকেট সৈয়দ ইমতিয়াজ উদ্দিন জানান, দেশের একসময়কার নির্লোভ এ রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত উপজেলার মায়ানী ইউনিয়নের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় কোরআনখানি, দোয়া-মিলাদ মাহফিল ও স্মরণসভা।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...