বুধবার, ২২ জুলাই ২০২৬

জানুয়ারিতে সনদ পাবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা

প্রকাশিত :

spot_img

করোনাভাইরাস মহামারির কারণে এ বছর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না হলেও এ শ্রেণীর শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে এবং আগামী জানুয়ারি মাসের মধ্যে তাদের এ পরীক্ষার সনদ দেয়া হবে।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে।

তিনি বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে।

সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সিলেবাস ছোট করার কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানানো হবে।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) পেছানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আসছে বছরের জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে দীপু মনি আরো বলেন, এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে আট সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

২০২০ সালের এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন