বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জিয়াকে নিয়ে সংসদে বক্তব্য এক্সপাঞ্জের দাবি এমপি হারুনের

প্রকাশিত :

spot_img

 

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে জাতীয় সংসদে দেয়া কিছু বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য মো: হারুনুর রশীদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ন্যাশনাল আর্কাইভ সংত্রুান্ত একটি আইন প্রণয়নের সময় জনমত যাচাইয়ের উপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এমপি হারুন বলেন, ‘জিয়াউর রহমান বীরত্বের সাথে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। যেখানে ২৮৭ জন মুক্তিযোদ্ধা শাহাদতবরণ করেছেন। এই সেক্টরের দু’জন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। এরা হলেন- সিপাহী হামিদুর রহমান ও নায়েক মুন্সী আব্দুর রউফ।’

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি- এগুলো সংসদে বলা হয়েছে। এগুলো সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। এগুলো অসত্য। এগুলো যদি আপনি (স্পিকার) এক্সপাঞ্জ না করেন তাহলে সংসদে আমাদের কথা বলে লাভ কী? আমি মনে করি, যেখানে ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে, তার মধ্যে কি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে লিপিবদ্ধ নাই? তাহলে আজকে আমরা এ সমস্ত কথা কেন বলছি? এগুলো আমি মনে করি পরিহার করা উচিত।’

‘ন্যাশনাল আর্কাইভকে আরো শক্তিশালী করার জন্য যে আইনটি আনা হচ্ছে, আমি আশা করব এর মধ্য দিয়ে আমাদের জাতির ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করব, সংরক্ষণ করব এবং এটিকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...