শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ডাকসুর বাজেট: ভিপি পেল ৫ লাখ, জিএস ৫২ লাখ!

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২য় কার্যনির্বাহী সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়া ছাড়াও ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট চূড়ান্ত হয়েছে।

সভা সূত্রের তথ্য, ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যদিও এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে অসামাঞ্জ্যের অভিযোগ উঠেছে। জানা গেছে, বছরব্যাপী বিভিন্ন খরচের জন্য ডাকসুর ভিপি নুরুল হক নুরকে বরাদ্দ দেয়া হয়েছে ৫ লাখ টাকা; যেখানে জিএস গোলাম রাব্বানী পেয়েছেন ৫২ লাখ।

এ ছাড়া অন্যান্য খাতের মধ্যে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদককে ১০ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদককে ১৫ লাখ, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদককে ১০ লাখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে ১৫ লাখ, সাহিত্য সম্পাদককে ১৫ লাখ, সংস্কৃতি সম্পাদককে ১৫ লাখ, সমাজসেবা সম্পাদককে ১৩ লাখ, ক্রীড়া সম্পাদককে ২০ লাখ এবং ছাত্র পরিবহন সম্পাদককে ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর বাইরেও ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে ৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দের এমন অসামঞ্জস্যতার বিষয়ে জানতে চাইলে ভিপি নুরুল হক নুর বলেন, ঢাবি প্রশাসন সর্বদা ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছে, বাজেট বরাদ্দের ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়েছে। যেহেতু ডাকসুর জিএস কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক; তাই ঢাবি প্রশাসন তার উপর বেশি মেহেরবান। তবে যে খাতে যত টাকাই বরাদ্দ হোক না কেন তার যেন স্বচ্ছতা বজায় থাকে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...