বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার: মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের অঙ্গীকার

প্রকাশিত :

spot_img

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার: মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের অঙ্গীকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত মোস্তাফিজ-অনিক-সোহেল পরিষদ ও স্বতন্ত্র জোট। প্রকাশিত ইশতেহারে ছাত্রদল মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করেছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়কে আধিপত্য ও সন্ত্রাসবাদ মুক্ত নিরাপদ ক্যাম্পাস; পরিবেশ পরিষদ সচল করা; আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ ও পুরনো হল সংস্কারের উদ্যোগ গ্রহণ করা; প্রথম বর্ষ থেকেই মেধার ভিত্তিতে আসন বণ্টন করা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সম্পূর্ণরূপে আধুনিক ও বিশ্বমানের গ্রন্থাগারে রূপান্তর করা এবং পরিপূর্ণ ডিজিটালাইজড করে শিক্ষার্থীর চাহিদা পূরণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের কথা বলেছে।

একই সাথে শিক্ষার্থীদের পরিবহন সঙ্কট নিরসনে বাসের সংখ্যা ও রুট বৃদ্ধি করা এবং বিশ্ববিদ্যালয় এলাকায় অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা চালু করা; বিশ্ববিদ্যালয় ও হলের ক্যাটিনগুলাতে খাবারের মান বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ডাকসুর মাধ্যমে ভর্তুকি ব্যবস্থা করা; শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ; ছাত্রী হলগুলাতে প্রবেশের সময়সীমা রাত ১১টা পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নেয়া; এমফিল , পিএইচডি সহ সকল গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করার কথা জানিয়েছে।

এছাড়া প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত করা; একাডেমিক ভবন ও হলসহ সমগ্র ক্যাম্পাস ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা; ভর্তি ও একাডেমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ রোধে ডাকসুকে সোচ্চার রাখা; শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও সৃজনশীলতা বিকাশে সাহিত্য সাংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা এবং এ এক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা; ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে তাদের যৌক্তিক দাবী সমূহ বাস্তবায়ন করা ও গণতান্ত্ৰিক আন্দোলনে নেতৃত্ব দেয়ার কথা বলেছে ছাত্রদল।

অন্যদিকে স্বতন্ত্র জোট ইশতেহারে জানিয়েছে, মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে স্বার্থসিদ্ধির বিরুদ্ধে অবস্থান; নিয়মিত ব্যাক্টেরিয়াল টেস্টের মাধ্যমে খাবারের মান নিয়ন্ত্রণ ; লাইব্রেরী ২৪ ঘন্টা খোলা রাখা; রিডিং রুমে আসন সংখ্যা বৃদ্ধি এবং অনলাইন লাইব্রেরি তৈরি করা; ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করার ব্যবস্থা করা হবে।

এ সম্পর্কে কোটা সংস্কার আন্দোলন মনোনিত প্যানেলের সহ সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো: নূরুল হক জানান, তারাও শিগগিরই ইশতিহার প্রকাশ করবেন। ইচ্ছা থাকলে ও বিভিন্ন হলে ছাত্র হয়রানির ভয়ে প্রার্থী হতে চাননি। তবে আশা করছি ছাত্রদের অধিকার ও নিরাপদ ক্যাম্পাসের জন্য আমাদের প্যানেলকেই বেছে নিবেন।

প্রগতিশীল বামজোট মনোনীত প্যানেল থেকে সহ সভাপতি পদ প্রার্থী লিটন নন্দীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তারাও দ্রুত সময়ের মধ্যে ইশতেহার ঘোষণা করবে বলে জানান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...