সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডিএনসিসি নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ

প্রকাশিত :

spot_img

 

নিউজ ডেস্ক..
বৃহস্পতিবার দিনভর প্রায় কেন্দ্রই ফাকা পড়ে থাকতে দেখা গেলেও বিকেলে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন, ১৮টি ওয়ার্ডের নির্বাচন ও ঢাকা দক্ষিণের ১৮টি ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বিকেলে ইসি সচিব এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। কোনো কেন্দ্র স্থগিতও হয়নি।

কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ঢাকার দুই সিটির সবগুলো কেন্দ্র মিলে অনুমান করছি ৫০ শতাংশ ভোট পড়তে পারে। তবে এটা এখনো হিসেব করিনি। শুধুমাত্র অনুমান করছি।

১ মার্চ ভোটার দিবসের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আগামীকাল জাতীয় ভোটার দিবস পালিত হবে। এই উপলক্ষে সারা দেশে আমরা এটা পালন করার জন্য উদ্যোগ নিয়েছি। কেন্দ্রীয়ভাবে আমরা নির্বাচন কমিশনেও দিবস পালনের জন্য কর্মসূচি হাতে নিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ আনুষ্ঠানিক ভাবে আগামীকাল থেকে শুরু হবে। কাল নতুন ৬ জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই কার্যক্রম শুরু হবে। তবে পুরো মার্চ মাস জুড়ে উপজেলা নির্বাচনের জন্য এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় এই হালনাগাদের কাজ শুরু হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...