ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর, ২০১৯

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবীর (৩২) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।

তার পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করেন বেবী। রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

আজই বেবীর লাশ চট্টগ্রাম থেকে রুমায় তার বাড়িতে নেয়া হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।