বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঢাকায় অঘোষিত কারফিউ চলছে : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

 

স্বাধীনতার ৫০ বছরের এই দিনে পুরো ঢাকায় অঘোষিত কারফিউ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দিনে বাংলাদেশের ঢাকা শহরে যে অবস্থা এটা আমরা প্রত্যাশা করিনি। স্বাধীনতার ৫০ বছরের এই দিনে পুরো ঢাকায় অঘোষিত কারফিউ চলছে। জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণকে বাদ দিয়েই আজকে এই দিনটি সরকার উদযাপন করছে।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। তার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সেই সময় মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজ স্বাধীনতার ৫০ বছর পরও আমরা দেখছি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানের হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন। আজ স্বাধীনতার ৫০ বছর পরে তিনি বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারের হাতে বন্দী রয়েছেন। আমাদের গণতন্ত্রের রাজনীতির অর্জন হচ্ছে এটা। ৫০ বছর পরেও আমরা স্বাধীন নই। একথা আমরা বার-বার বলছি।

আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এজন্য দেশের মানুষকে এখন আর স্বাধীন বলতে পারি না। আমাদের স্বাধীনতা বিপন্ন ও শৃঙ্খলিত। আমরা শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য সংগ্রাম করছি।

আজকে করোনা আগ্রাসীভাবে বাংলাদেশ আক্রমণ করছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্য সরকার সেদিকে উদাসীনতার দৃষ্টি দিচ্ছে। তার মূল কারণ হচ্ছে তারা বিদেশি মেহমানদের নিয়ে ব্যস্ত রয়েছে। দেশের মানুষের কী হবে কী হবে না এই বিষয়ে তাদের কোনো আগ্রহ আমরা দেখছি না।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...