মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তারেক রহমান- ফখরুলের বিরুদ্ধে মামলা

প্রকাশিত :

spot_img

তারেক রহমান- ফখরুলের বিরুদ্ধে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ ছয় নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ. বি. সিদ্দিকী। হত্যার হুমকি, মারধর ও জামা ছিড়ে ফেলার অভিযোগ এনে এই অভিযোগ করা হয়।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সিদ্দিকীর অভিযোগ তদন্ত করে ঢাকার বংশাল থানার ওসিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার গৌতম চন্দ্র দাস।

আদালত আদেশে বলেছেন, সত্যতা নির্ণয়ের জন্য বাদী সিদ্দিকীর অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন। আদালত সূত্র বলছে, এ. বি. সিদ্দিকী সকালে আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। সিদ্দিকীর ওই জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান। সিদ্দিকী আদালতের কাছে দাবি করেন, গত ৩০ এপ্রিল একটি মামলায় ঢাকার আদালতে তার হাজিরা ছিল। এ জন্য তিনি ওই দিন সকালে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় দিয়ে আদালতের দিকে হেঁটে আসছিলেন।

এ সময় তার সামনে এসে দাঁড়ায় অজ্ঞাত চার-পাঁচজন ছেলে। তারা সিদ্দিকীকে হুমকি দিয়ে বলে, ‘তুই আমাদের মায়ের বিরুদ্ধে মামলা করেছিস। এক মাসের মধ্যে সব মামলা তুলে নিবি। তা না হলে নুসরাতের মতো তোর গায়ে আগুন দেব। এ সময় তারা আমার গায়ের মুজিব কোট খুলে ফেলে।’

এ. বি. সিদ্দিকী লিখিতভাবে আদালতকে আরও বলেন, ‘হামলাকারীরা বলেন, তারেক রহমানের নির্দেশে ও আমাদের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রস্তাব দিচ্ছি, এক মাসের মধ্যে মামলা তুলে না নিলে তোর পরিণতি হবে ভয়াবহ। মামলা তুলে না নিলে তোর সরকার আমাদের হাত থেকে তোকে বাঁচাতে পারবে না।’

নালিশি মামলায় আরও বলা হয়, হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত বিএনপির ওই পাঁচজন ব্যক্তি তার কাছে থাকা ২ হাজার ২০০ টাকা কেড়ে নেয়। যাওয়ার আগে হুমকি দিয়ে বলে, ‘তুই খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা করেছিস। তোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় খালেদা জিয়া মুক্তি পাচ্ছে না।’

আদালত সূত্র বলছে, জননেত্রী পরিষদের এ. বি. সিদ্দিকী এর আগে খালেদা জিয়া, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির একাধিক নেতার নামে ঢাকার আদালতে মামলা করেছেন। সেসব মামলা এখন ঢাকার আদালতে বিচারাধীন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...