শনিবার, ৮ আগস্ট ২০২৬

তুরস্কে আবারো ভূমিকম্প- মনে হয়েছিল, পৃথিবী দুই ভাগ হয়ে যাবে…

প্রকাশিত :

spot_img

 

সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার কার্যক্রমের সমাপ্তি টানতে না টানতেই আবারো কেঁপে উঠলো তুরস্ক। এবার ভূমিকেম্পর মাত্রা ছয় দশমিক চার। কমপক্ষে তিনজন নিহত ও দুই শ’ আহতের খবর জানিয়েছে আল-জাজিরা।

 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রথম দুই দফার ভূমিকম্পে ৪৭ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ৮টায় আঘাত হানে এবং হাতেইয়ের রাজধানী আনতাকিয়া ও আদানাতেও প্রবলভাবে কম্পন অনুভূত হয়। এরপর ধারাবাহিক কম্পন হতেই থাকে। ফলে গাজিয়ানতেপে অনেক বাড়িঘর ধসে গেছে।

এই সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দা বেগ। বলেন, ‘ভূমিকম্পে অনেক ভবন ধসে না পড়লেও ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে ছিলাম এই ভেবে যে যদি আরো কম্পন হয়! তাহলে ভবনগুলো ভেঙে পড়বে। অনেক মানুষের মৃত্যু হবে। এখানকার অনেক মানুষ আতঙ্কে আছে।’

এই ঘটনার পর উদ্ধারকর্মীরা সেখানে ছুটে গেছেন।

মুনা আল-ওমর নাম এক নারী জানান, যখন ভূমিকম্প হয় তিনি তখন মধ্য আনতাকিয়ার একটি পার্কের তাবুতে ছিলেন।

তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, পায়ের নিচে পৃথিবীটা দুই ভাগ হয়ে যাবে!’

কথা বলতে গিয়ে সাত বছরের সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনা।

আতঙ্কিত হয়ে প্রশ্ন করেন, ‘আবারো কি ভূমিকম্পে চারপাশ কেঁপে উঠবে?’

সূত্র : আল-জাজিরা

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...