শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দেড় লাখ ইয়াবাসহ পুলিশ ধরলো তিন ‘কবুতর’

প্রকাশিত :

spot_img

 

ইয়াবার পরিমাণ ১ লাখ ৪৬ হাজার। শর্ত হলো টেকনাফ থেকে চট্টগ্রামে এ ইয়াবা পৌঁছে দেয়া। পৌঁছে দিতে পারলেই পাবেন তিন লাখ টাকা। টাকার প্রলোভনে এ অনৈতিক কাজ করতে রাজি হয় তিন যুবক। তাদের একজন কৃষক ও অন্য দুইজন শিক্ষার্থী। কিন্তু তাদের শেষ রক্ষা হলো না পুলিশের তৎপরতায়। পুলিশ প্রাপক কিংবা প্রেরকের কোনো হদিস না পেলেও ইয়াবা, দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইলসহ আটক করে সেই তিনজনকে, যারা কবুতর চালানের মতো এ কাজ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবার চালান উদ্ধার করা হয় ও তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক তিনজন হলো- কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।

তিনি আরও জানান, তারা টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিলেন। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতো বলে আমাদের জানিয়েছেন। তারা কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।

উল্লেখ্য, আটক তিন জনের মধ্যে মাহমুদুল হক বিবিএ ও জাহেদ হোসাইন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষক। তারা বহনকারী হিসেবে ইয়াবা নিয়ে আসছিলেন চট্টগ্রামে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...