বুধবার, ২২ জুলাই ২০২৬

দেশে এতো নারী সংগঠন, তারা আজ কোথায়- হাইকোর্টের প্রশ্ন

প্রকাশিত :

spot_img

 

চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় নারী সংগঠন গুলোর নীরবতায় এবার উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট বিভাগ। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় পুরুষ আইনজীবীরা হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় হাইকোর্ট বিভাগের বেঞ্চ উষ্মা প্রকাশ করে বলেন, দেশে এতো এতো নারী সংগঠন। তারা আজ কোথায়? তারা কেন এ ঘটনার বিচার চেয়ে আদালতের কাছে আসলো না। সত্যিই অবাক হলাম। এতো নারী সংগঠন থাকা সত্ত্বেও একটি নারী সংগঠনও নারী নির্যাতনের এ রোমহর্ষক ঘটনার বিচার চেয়ে আদালতে আসেনি।

নোয়াখালিতে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে যান একদল আইনজীবী। নারী নির্যাতনের এ ঘটনা হাইকোর্ট বেঞ্চের নজরে এনে ওই ভিডিও অপসারণসহ প্রয়োজনীয় নির্দেশনার আরজি জানান আইনজীবীরা। তখন তাদের লিখিত আবেদনসহ আসতে বলেন ও এবেঞ্চ। আদালতের নির্দেশনা অনুযায়ী লিখিত আবেদন নিয়ে যান সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেডআই খান পান্না, মো. আবদুল্লাহ আল মামুন, এ এম জামিউল হক ফয়সাল।

তাদের আবেদনের শুনানী শেষে হাইকোর্ট বিভাগ রুল জারির পাশাপাশি কয়েকটি নির্দেশনা দেন। পরে এডভোকেট জামিউল হক ফয়সাল সাংবাদিকদের জানান, আদালত কয়েকটি নির্দেশনাসহ একটি রুল জারি করেছেন। কয়েকটি অবজারভেশনও দিয়েছেন। তবে আদালত একটি বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন।

তিনি জানান, আদালত নারী সংগঠনের বিষয়ে বলেন, দেশে এতো এতো নারী সংগঠন। তারা আজ কোথায়? তারা কেন এ ঘটনার বিচার চেয়ে আদালতের কাছে আসলো না। সত্যিই অবাক হলাম। এতো নারী সংগঠনা থাকা সত্ত্বেও একটি নারী সংগঠন নারী নির্যাতনের এ রোমহর্ষক ঘটনার বিচার চেয়ে আদালতে আসেনি।

উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর গত ৪ঠা অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত রোববার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...