বুধবার, ৬ মে ২০২৬

দেশে হত্যা-ধর্ষণের উৎসব চলছে : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন হত্যা ও ধর্ষণের উৎসব চলছে। প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে, মেগা প্রকল্পের নামে চলছে লুটপাট। এসব কিছুই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার কারণে। জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার এসব অন্যায় করার সাহস পেতনা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত এক যুগে দেশের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ মিথ্যা মামলায় ২৬ লাখ আসামী করেছে, এক হাজার মানুষকে গুম করেছে।
এসব ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালিম সরকারের হাত থেকে রক্ষা করো।

বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

বিএনপি মহাসচিব বলেন, রাতের আঁধারে ভোট চুরি করে গঠিত হওয়া অবৈধ এই সরকার দেশকে নারকীয় রাষ্ট্রে পরিণত করেছে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামাফিক সব কাজ করছে। এসব অন্যায় অত্যাচারে সাধারণ মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সাধারণ মানুষকে জালিম সরকারের হাত থেকে রক্ষা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু।

এছাড়াও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, ভোলা-০২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও বরিশাল-০৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, হাসান মামুন, হায়দার আলী খান লেলিন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, ঝালকাঠি জেলা সভাপতি মোস্তফা কামাল মজনু, পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট ওয়াহেদ সরোয়ার কালাম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জিয়া উদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

সমাবেশে বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক জেলার বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...