বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নুরুল আমিনের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত :

spot_img

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিরসরাই উপজেলাসহ সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন।

তিনি এক বাণীতে বলেন, আল্লাহর রহমতে এই অন্ধকার দিন কেটে ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল আনন্দ ও সুখ।

শুভেচ্ছা বাণীতে তিনি আরও বলেন, কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত হয়েছে। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা – এ দু’টি ঈদ আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।

ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য, শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

হযরত ইব্রাহিম (আ:) ত্যাগের যে আদর্শ স্থাপন করে গিয়েছেন সেইভাবে আমরা ও যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেদের প্রিয়বস্তু, ধন-সম্পদ কুরবাণী করার জন্য প্রস্তুত হতে পারি তাহলেই আমাদের কুরবানি স্বার্থক হবে।

পরিশেষে ঈদুল আযহা উপলক্ষ্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ বিদেশে আবস্হানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করার ও ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করে।

পাশাপাশি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা সুস্থ থাকুন ঘরে থাকুন নিরাপদ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...