বুধবার, ৬ মে ২০২৬

পরিকল্পিত ভাবে রাষ্ট্রকে অকার্যকর করছে আওয়ামী লীগ : খন্দকার মোশাররফ

প্রকাশিত :

spot_img

 

ক্ষমতাসীন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করছে। আর তা বাস্তবায়ন করতে হলে বেগম জিয়াকে আটকে রাখা ছাড়া তাদের বিকল্প নেই। তাই আজ জাতীয়তাবাদী শক্তি ইস্পাত কঠিন ঐক্য গড়ে একটা ধাক্কা দিতে পারলে এই সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব।

রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা দেখেছি বাজার সরকারের সম্পন্ন নিয়ন্ত্রণে। সরকারের নিয়ন্ত্রণে না থাকলে ২০ টাকার পেঁয়াজ ২০০ টাকা কেজি হয় না। কিছু লোককে টাকার মালিক বানাতে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সাদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এজেড এম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফুদ্দিন সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এটা প্রথম সমাবেশ নয় আমরা বহুবার করিছি। তার বিরুদ্ধে যে অন্যায় করা হচ্ছে এবং সরকারের অপপ্রচারের বিষয়ে আমরা জনগনকে জানিয়েছি। তিনি বলেন, এতিমদের যে ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে সেই ফান্ড থেকে একটি টাকাও উঠানো হয়নি। সেখানে টাকা মেরে খাওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, সরকার যেহেতু দেশের বিচার বিভাগকে নিজেদের আজ্ঞাবহ করে পরিচালানা করেছেন সেহেতু এই বিচার বিভাগের অধীনে বেগম জিয়ার মুক্তি পাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, আপনারা জানেন যে, বিচারক বেগম জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়েছের তাদের পুরষ্কার হিসেবে হাইকোর্ট এর বিচারপতি করা হয়েছে। আর যে বিচারপতি তারেক রহমানকে খালাস দিয়েছে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...