বুধবার, ২২ জুলাই ২০২৬

পাকিস্তানি বাহিনীও এভাবে কোনো অফিসে-বাড়িতে হামলা চালায়নি : অভিযোগ অলির

প্রকাশিত :

spot_img

 

যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সেই পাকিস্তানি বাহিনীও এভাবে কোনো অফিসে বা বাড়িতে হামলা চালায়নি বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমি মনে করি বিএনপি’র এখানে হয়তো ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু এ ঘটনায় পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে, তারা কত জঘন্য, কত বর্বর। তারা সভ্য সমাজে বসবাস করার মতো উপযুক্ত নয়।

কর্নেল অলি বলেন, পুলিশ বাহিনী মনে করেছে এই সরকার আমৃত্যু ক্ষমতায় থাকবে। কিন্তু বুঝতে হবে কোনো স্বৈরাচার বেশি দিন রাজত্ব করতে পারেনি।

তিনি বলেন, এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা যা করার দরকার তাই করতে হবে। আমাদের কর্মসূচি আইন, সংবিধান অনুযায়ী হবে। তারা যতই অন্যায় করুক না কেন! আমরা তাদের পাতা ফাঁদে পা দেবো না। এ সরকারের পতন সময়ের ব্যাপার।

এর আগে, নয়াপল্টনে পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। কর্নেল অলি আহমদের সাথে এলডিপির সিনিয়র নেতারা ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ প্রমুখ।

উল্লেখ্য, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের গত ৭ ডিসেম্বর বিকেলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর অফিসে আটকে থাকা নেতাকর্মীদের গ্রেফতার করতে ঢুকে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অফিসে ব্যাপক ভাংচুর করা হয়। এ দিন থেকেই কার্যালয় তালাবদ্ধ করে রাখে পুলিশ। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত এবং তিন শতাধিক নেতাকর্মীকে আটক হন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...