বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পুলিশকে নির্বাচনী পদক দেওয়ায় বিস্মিত বিএনপি

প্রকাশিত :

spot_img

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রিকায় দেখলাম পুলিশকে নির্বাচনী পদক দিচ্ছে। ২০১৮, ২০১৪ ও ২০০৮ সালের জন্য।
কোনো দিন শুনিনি এই পৃথিবীতে যে, নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেওয়া হয়।

শুক্রবার (১১ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশকে নির্বাচনী পদক একটাই কারণ যে, তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছে। সেজন্য এসপি সাহেবরা বলেন, দেশটা আমরা চালাই। পুলিশের কনস্টেবল বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। ’

সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থার জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় করোনা ছড়াবে বিশেষজ্ঞরা বলেছেন। আমরা চিৎকার করে বলেছি, চিৎকার করে বলেছি। কোথাও কোনো ব্যবস্থা করে নাই। ঠাকুগাঁও জেলার হাসপাতালে কোনো আইসিইউই নাই, অক্সিজেন নাই। আজকেও পত্রিকায় ছবি বেরিয়েছে রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে সবাই হাঁসফাঁস করছে। ’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতে, পশ্চিমবাংলায় এগুলো হচ্ছে—এই অবস্থা তো আমরা দেখেছি। তারপরেও সম্ভিত ফিরে পায় না। ইউ আর প্রোটেক্টিং দোস পিপল। ওই চোরগুলোকে, ডাকাতগুলোকে আমরা প্রোটেক্ট করতেছি—দি ইজ ভেরি আনফরচুনেট। ’

দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার ব্যাপারে হঠাৎ করে একটা মিথ্যা অভিও ক্লিপ ছাড়া হয়েছে। আপনারা ভালো করেই জানেন যেকোনো জিনিস তৈরি করা কোনো কঠিন কাজ না। সেটা তারা (সরকার) করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বাসা থেকে গ্রেফতার করা হলো। তারপর রিমান্ডে নিয়ে গেলো। সেই রিমান্ড আর শেষ হয় না, ১০ দিন, ৫ দিন, ৭ দিন রিমান্ড। আবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ’

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের রাষ্ট্র চলছে যে জয়েন্ট ভেনচারে তাতে আমার মনে হয়—মোর দেন ৬০% পরের কর্তৃত্ব আর লেস দেন ৪০% হলো আমাদের কর্তৃত্ব। দেশের মালিক যদি জনগণ না হয়, রাষ্ট্রের মালিক যদি রাষ্ট্র না হয়, রাষ্ট্র যদি জয়েন্ট ভেনচারে চলে তাহলে নিপুণ রায়দের এই দুর্দশা হবে এবং আপনাদেরও এই অবস্থা হবে—এই জন্য প্রস্তুত থাকতে হবে। ’

তিনি বলেন, নিপুণের ওপর যে অত্যাচারটা হচ্ছে জাস্ট লাইক এ কনডেম সেল। ২৪ ঘণ্টার মধ্যে আধা ঘণ্টা/ ১৫ মিনিটের বেশি তার সেলের লক খোলা হয় না। তাই নিপুণের ভবিষ্যতটা যদি মুশতাকের (কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদ) মতো হয়—এটা আশ্বর্চ হওয়ার কিছু নেই। সেখানে (জেলে) ডাক্তার আছেন, তারা বলবেন স্বাভাবিক মৃত্যু। সুতরাং নিপুণকে কষ্ট দেওয়াটা সরকারের পক্ষে যত না দায়িত্ব, তার চেয়েছে বেশি দায়িত্ব তাদের পাটনারকে খুশি করা। সেই কারণে নিপুণদের ভাগ্য এরকম হবে। ’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...