বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পুলিশকে বোকা বানিয়ে চম্পট আসামি, এসআইসহ বরখাস্ত ৩

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আদালতে নেয়ার পথে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান আবুল কালাম নামে ওই রোহিঙ্গা শরণার্থী। যিনি ইয়াবা-সহ গ্রেপ্তার হয়েছিলেন কোতোয়ালী থানা পুলিশের হাতে।

এ ঘটনায় কোতোয়ালী থানার এক উপপরিদর্শক ও দুই কনস্টেবলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কার হওয়া উপপরিদর্শকের নাম সেতু আক্তার, দুই কনস্টেবল হলেন শাহাদাত ও নজরুল।

একইসাথে পুলিশ হেফাজত থেকে কী করে আসামি পালালো সেটা খুঁজে বের করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত উপ-কমিশনারকে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপিলটন পুলিশ (সিএমপি) দক্ষিণের ডিসি জসিম উদ্দীন বলেন, ‘এ ঘটনায় সিএমপির দক্ষিণ জোনের এডিসির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের এক সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামি আবুল কালামকে ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তা ছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।’

জানা গেছে, আবুল কালাম কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী। তার বাবার নাম হামিদ হোছেন।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালী থানার কদমতলী মোড়ের উত্তর পাশে ফরিদের চায়ের দোকান থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে রোববার (৫ ডিসেম্বর) আটক করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা শাখা।

এ ঘটনায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। এদিন আবুল কালামসহ কোতোয়ালী থানা থেকে একাধিক আসামিকে আদালতে নেয়া হয়।

আদালতে সেরেস্তায় আসামির নাম ঠিকানা মেলানোর সময় আবুল কালামকে পাওয়া যায়নি। থানা থেকে আদালতে নেওয়ার কোনো একসময় আবুল কালাম পালিয়ে গেছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...