বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

পৌরসভা মেয়র পদে ২৩ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

প্রকাশিত :

spot_img

 

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২৩ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন পাওয়া নেতারা। প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু।

প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১১ ডিসেম্বর। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা- পঞ্চগড় জেলার পঞ্চগড় সদরে তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রেজাউল করিম (রাজা), দিনাজপুর জেলার ফুলবাড়ীতে শাহাদাৎ আলী, রংপুর জেলার বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদরে শফিকুল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়ায় আল মামুন, রাজশাহী জেলার কাটাখালীতে সিরাজুল হক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মাহমুদুল হাসান, কুষ্টিয়া জেলার খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরে সিরাজুল ইসলাম (মনি), খুলনা জেলার চালনায় আবুল খায়ের খান, বরগুনা জেলার বেতাগীতে হুমায়ুন কবির, পটুয়াখালী জেলার কুয়াকাটায় আবদুল আজিজ, বরিশাল জেলার উজিরপুরে শহিদুল ইসলাম খান, বরিশাল জেলার বাকেরগঞ্জে এসএম মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনা জেলার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরে আতাউর রহমান আতা, গাজীপুর জেলার শ্রীপুরে শহিদুল্লাহ্ শহিদ, সুনামগঞ্জ জেলার দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলার বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে আবুল মুনছুর।

এছাড়া পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...