বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রাথমিকের নিয়োগবিধি সংশোধনের দাবিতে মিরসরাইয়ে প্রধান শিক্ষকদের স্মারকলিপি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা অধিদফতরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১’ এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতির বিধান যুক্ত না করায় তা সংশোধনের দাবি জানানো হয়েছে। পদোন্নতি চালু করতে মহাপরিচালক, সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন মিরসরাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফের মাধ্যমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্মারকলিপি দিয়েছেন।

এতে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরকে স্থায়ী পদোন্নতি দেওয়ারও দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, মোছাম্মৎ রাশেদা বানু, মানিক চক্রবর্তি, দীলরুবা আক্তার, মাজহারুল ইসলাম চৌধুরী, মশিয়ত উল্লাহ, জিন্নাত সুলতানা, মোঃ মাঈন উদ্দিন, মোঃ সাইফুল্লাহ, মোঃ মাজহারুল ইসলাম, রনজিৎ কুমার নাথ ও মাঈন উদ্দিন।

স্মারকলিপিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী প্রধান শিক্ষক থেকে উপরের পদে পদোন্নতি হতো। কিন্তু পরবর্তীতে ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর এক সংশোধনী গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান শিক্ষকদের পদোন্নতি বন্ধ করা হয়। যা প্রধান শিক্ষকদের কাছে একটি ‘কালো আইন’ নামে পরিচিত। ফলে প্রধান শিক্ষক পদটি দীর্ঘ ২৭ বছর ধরে ‘ব্লক পোস্ট’ হিসেবে রয়েছে।

সংশোধিত ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১’ এ দুইটি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষকদেরকে শুধু বিভাগীয় প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে। এসব পদে আবেদনের বয়সসীমা রাখা হয়েছে ৪৫ বছর। ফলে খুবই অল্পসংখ্যক প্রধান শিক্ষক এসব পদে আবেদন করার সুযোগ পাবেন।

২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা প্রদান করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এতে ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদার সুফল ভোগ করতে পারছেন না প্রধান শিক্ষকরা। আবার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় প্রধান শিক্ষকরা তাদের বকেয়া টাইমস্কেলও পাচ্ছেন না বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন