রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্লাবিত চট্টগ্রাম : মেয়রের বাসায় হাঁটু পানি

প্রকাশিত :

spot_img
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে। রোববার সারাদিন বৃষ্টিতে রাস্তাঘাট ও বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। রোববার রাতভর বৃষ্টিতে সেটি আরো চরম আকার ধারণ করেছে। নগরের নিম্নাঞ্চলের সড়কগুলোর ওপর উঠে গেছে কোমর-পানি। সোমবার সকাল থেকে বৃষ্টি না হলেও জলাবদ্ধতায় সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
এদিকে, সামনের সড়ক থেকে বাড়ির উঠান ছাড়িয়ে হাঁটু সমান পানি ঢুকে গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিমের বাসায়।
সোমবার বেলা ১২টার দিকে নগরীর বহদ্দারহাটে মেয়রের বাড়িতে গিয়ে দেখা যায়, দু’ তলার বাড়ির সামনের সড়ক থেকে বাড়ির উঠান পর্যন্ত হাঁটুর ওপর পানি। সেই পানি ঢুকে গেছে বাড়ির নিচ তলার মেয়রের শয়নকক্ষে। তবে পানির কারণে এখন মেয়র দ্বিতীয় তলার একটি কক্ষে থাকছেন বলে জানিয়েছেন বাড়ির দুই নিরাপত্তাকর্মী।
তারা জানান, স্বাভাবিক সময়ে মেয়র বাড়ির নিচ তলার একটি কক্ষে ঘুমান। তবে কদিন ধরে সেখানে হাঁটু সমান পানি হওয়ায় আর ঘুমাতে পারছেন না। এখন আপাতত দ্বিতীয় তলায় থাকছেন।
দুপুরে মেয়রের প্রতিক্রিয়া নিতে তার বাড়িতে ভিড় করেছেন সাংবাদিকেরা। তবে বাড়ির নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, পানির কারণে নিচে নামা সম্ভব হচ্ছে না। মেয়র দ্বিতীয় তলায় ঘুমাচ্ছেন।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকা ছাড়া বলতে গেলে এখন সবখানেই জলাবদ্ধতা। নগরীর বাকলিয়া, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, ছোটপুল, বড়পোল, আগ্রাবাদ ব্যাপারীপাড়া, মহুরিপাড়া, সিডিএ আবাসিক, আতুরার ডিপো, চকবাজার, বায়েজিদ, ইপিজেড ও পতেঙ্গার নিম্নাঞ্চলে পানি জমে আছে। সেই সাথে জোয়ারের পানি একত্রিত হয়ে মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। এসব এলাকার বেশিরভাগ বাড়ির নিচতলায় পানি প্রবেশ করেছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম চট্টগ্রাম কাগজকে বলেন, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ২১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...