বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধিঃ
কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট মিরসরাই উপজেলায় ফুলেল শুভেচছায় সিক্ত হয়েছেন। তাকে শুভেচছা জানান নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং মিরসরাই উপজেলার যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার গ্রামের বাড়িতে ব্যানার-পেস্টুনে সড়কের দুপাশ ছেঁয়ে যায়। দুপুর গড়িয়ে এলে গাড়ি বহর নিয়ে দলে দলে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা। অতিথিদের সৌজন্যে মেজবানের আয়োজনে ঘুরে ঘুরে নেতাকর্মীদের খোঁজ খবর নেন নিয়াজ মোর্শেদ এলিট। এসময় নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এস.এম.রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান এবং দক্ষিণ জেলা সভাপতি সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।
এই উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়ি মিরসরাইয়ের মসজিদিয়ায় এক মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেজবানি অনুষ্ঠানটি যুবলীগের মিলন মেলায় পরিনত হয়।
সকাল থেকে মিরসরাই, সীতাকুণ্ড,সন্দীপ,ফটিকছড়ি, হাটহাজারী,রাউজান,রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নেতা কর্মীদের গাড়ি বহর মিরসরাইয়ে আসতে থাকে।
কাংখিত যুবলীগের চট্টগ্রাম উত্তর দক্ষিণ কমিটি পাওয়ার পর আজকের এই শুভেচ্ছা বিনিময় যেন মিলন মেলায় পরিনত হয়।
শত শত নেতা কর্মীদের পদচারণায় মুখরিত হয় মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রাম।
মেজবান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোশারফ হোসেন,আশেক এলাহি সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন,আবদুল করিম,সাংগঠনিক সম্পাদক আবুল বশর,শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, আইন সম্পাদক বিমল চন্দ্র নাথ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.ওসমান চৌধুরী,জনশক্তি ওকর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস.এম মামুন সহ নেতৃবৃন্দ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...